গ্রেট বেঙ্গল টুডে নিউজ: বিহার ও উড়িষ্যা রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ নভেম্বর। ফল ঘোষণা হবে ৬ নভেম্বর। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের ১৭৮ মোকামা ও ওড়িশার ৪৬-ধামনগর (এসসি) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর।

