শিরোনাম
শুক্র. মে ১, ২০২৬

২০ ধাপ অবনতি হয়েছে ঢাকা শহরের, বিদেশিদের ব্যয় ‘দ্বিগুণ বেড়েছে’

ঢাকায় বসবাসরত প্রবাসীদের ব্যয় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে গবেষণা করা মার্কিন প্রতিষ্ঠান মার্সার। সংস্থাটির ২০২০ সালের তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০ ধাপ অবনতি হয়েছে ঢাকা শহরের।

২০১৯ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৪৬ নম্বরে। এবার সেটি ২৬।

এই তালিকা করতে ডলারের বিপরীতে টাকার মান, আসবাবপত্রের দাম, বাসাভাড়া এবং প্রবাসীদের পারিশ্রমিক বিবেচনা করা হয়েছে।

প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং। দ্বিতীয় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। তৃতীয় জাপানের টোকিও। চতুর্থ সুইজারল্যান্ডের জুরিখ। পঞ্চম সিঙ্গাপুর।

২০৯টি শহর নিয়ে প্রতি বছর এই ধরনের তালিকা তৈরি করে মার্সার। তাদের ২৬তম বার্ষিক তালিকায় শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো নিউ ইয়র্ক (৬), সাংহাই (৭), বার্ন (৮), জেনেভা (৯) এবং বেইজিং (১০)।

জরিপ অনুযায়ী প্রবাসী কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে সস্তা শহর তিউনিস।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই তালিকা তৈরি করতে মার্চ মাস পর্যন্ত দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডেটা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় মানুষদের জন্যও ঢাকা শহরকে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল শহর বিবেচনা করা হয়। দ্য ইকোনমিস্টের লন্ডনভিত্তিক সংস্থা ইকোনমিক ইনটেলিজেন্সের জরিপে ঘনবসতির এই শহর একাধিকবার দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে থেকেছে। সংবাদ সূত্র: দেশ রুপান্তর

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *