শিরোনাম
শুক্র. এপ্রি ২৪, ২০২৬

২ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলছে নিউজিল্যান্ড

আগামী বছর থেকে টিকা সম্পূর্ণ করা ভ্রমণকারীদের নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

সম্পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আগামী বছরের ৩০ এপ্রিল থেকে নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন ভ্রমণকারীরা। তবে, সেখানে পৌঁছানোর পর ৭ দিনের জন্য সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে।

একই প্রক্রিয়ার মাধ্যমে আগামী বছরের প্রথম দিক থেকে আরও বেশি নিউজিল্যান্ডবাসীকে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে কিছুটা শিথিল করা হচ্ছে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে সীমান্ত বন্ধ করে দেওয়ায় বহু নাগরিক এবং পর্যটক আটকে পড়েন।

কোভিড-১৯ বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার দেশটিতে পুনঃপ্রবেশ বিষয়ক পরিকল্পনার রূপরেখা জানিয়েছেন। এটিকে তিনি ‘ঝুঁকি মোকাবিলায় সবচেয়ে নিরাপদ পদ্ধতি’ বলেও অভিহিত করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *