শিরোনাম
রবি. ফেব্রু ৮, ২০২৬

ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার কাউকে দেইনি: ফারিণ

বিনোদন ডেস্ক: নাটকপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাহসান খান ও তাসনিয়া ফারিণ প্রেম করছেন। এমনকি তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন। এ কারণে নাকি শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা যায়। এরই মধ্যে তাদের নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও হয়েছে। তাতেই বিরক্ত এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে এমন তথ্য মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাসনিয়া ফারিণ।

বুধবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ফারিণ। তাসনিয়া ফারিণ লিখেছেন, সাংবাদিক ভাই-বোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।

কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের উপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো।

আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।

সব শেষে তিনি লিখেছেন, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *