শিরোনাম
রবি. মে ৩১, ২০২৬

৭ দিনে ২০ হাজার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ৭ দিনে ১৯ হাজার ৯৬২টি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ৯ হাজার ৩০১টি রিকশার বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন ও ৪ হাজার ১৫৯টি রিকশার সিট জব্দ করা হয়।

এ ছাড়াও অভিযানকালে ৬৬০টি ব্যাটারিচালিত রিকশা ডাম্পিং করা হয় ও ৩টি রিকশার ব্যাটারি জব্দ করা হয় এবং ৫ হাজার ৮৩৯টি রিকশার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপ-কমিশনার তালেবুর রহমান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *